সকল মেনু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের ৪ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১০০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ২ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮৪০টি টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৬৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৬১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৫৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার, এস কে ট্রিমসের ৫২ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার, প্যাসেফিক ডেনিমসের ৫১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার এবং মুন্নু সিরামিকের ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top