সকল মেনু

বেস্ট হোল্ডিংসের মার্জিনধারীরা কবে বিনিয়োগ করবে?

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত হওয়ার কারণে ৩০ কর্মদিবসের মধ্যে বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) শেয়ার মার্জিন ঋণের বিনিয়োগকারীরা কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। আগামী রোববার, ২৪ মার্চ কোম্পানিটির লেনদেনের বয়স ৩০ কর্মদিবস অতিক্রম করবে বিধায় ওইদিন থেকে মার্জিন ঋণে কোম্পানিটির শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা।

গত ৬ ফেব্রুয়ারি শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেস্ট হোল্ডিংসের। মঙ্গলবার লেনদেনের ২৮ কর্মদিবস পার হচ্ছে। আগামী বৃহস্পতিবার ৩০ কর্মদিবস পূর্ণ হবে। ফলে আগামী রোববার থেকে বিনিয়োগকারীরা শেয়ারটি মার্জিনে কিনতে পারবেন।

বেস্ট হোল্ডিংয়ের শেয়ার নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩৫ টাকা করে কিনেছে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারটির দাম নির্ধারিত হয় ২৪ টাকায়। তবে আইপিও পূর্ব প্লেসমেন্টে ৬৫ টাকা করে ৩২৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top