পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে (বিএসএমএইচটিপি) জমি বরাদ্দ নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এ জমি বরাদ্দ নিয়েছে এডিএন টেলিকম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ১৬ এপ্রিল কোম্পানিটি জমির ইজারা সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন করেছে।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা বিকাশের জন্য এডিএন টেলিকমকে প্রায় ১ দশমিক ৭৫ একর বা সাত হাজার ৯৫ বর্গ মিটারের একটি অংশ ৪০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। যার প্রতি বর্গমিটারের ভাড়া দেড় ডলার। ফলে আগামী ১০ বছরে কোম্পানিটির জমির ইজারা ভাড়া বাবদ দশ হাজার ৬৪২ ডলার ব্যয় হবে।
কোম্পানিটি জানায়, প্রথম দশ বছরের পরবর্তী ৩ বছর পরপর সিলেটের বঙ্গবন্ধু হাইটেক পার্কে বরাদ্দকৃত জমির ইজারা ভাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বাড়বে।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১৭, ২০২৪ , ৯:০২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।