সকল মেনু

মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার, ১৬ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated- EPS) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং আগের বছর ব্যাংকটির ২ টাকা ১২ পয়সা সমন্বিত ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯১ পয়সা।

আগামী ৩০ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top