সকল মেনু

সিঙ্গার প্রথম প্রান্তিকে লোকসান

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৪ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান হয়েছে এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ১৩ পয়সা আয় (ইপিএস) হয়ে ছিলো। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৩ টাকা ৮২পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top