সকল মেনু

এসআইবিএলের আয় সামান্য বেড়েছে

সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ০৭ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৮ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ ছিলো -০.৮২ টাকা এবং যা আগের বছর -৫.৫৫ টাকা ছিলো। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৮ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top