টানা পতনের মুখে থাকা পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে আইসিবি সিকিউরিটজ লিমিটেডকে শেয়ার লেনদেনে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা মঙ্গলবার, ২১ মে কার্যকর হবে। সোমবার, ২০ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
বিএসইসির নতুন নির্দেশনা অনুসারে, মঙ্গলবার থেকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ৫০ কোটি টাকার নন-মার্জিন লিমিট পাবে। অর্থাৎ ওই লেনদেনের বিপরীতে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে না। বর্তমানে অন্যান্য ব্রোকারহাউজের মত আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডেরও নন-মার্জিন পরিমাণ ১০ কোটি টাকা।
তবে নন-মার্জিন লিমিটের পরিমাণ বাড়লেও বিপরীতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড বা এর প্যারেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) গ্যারান্টি দিতে হবে।
পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।