পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ সভা রবিবার, ২৬ মে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো: স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আমান কটন ফাইব্রাস লিমিটেড। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিক: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৭ পয়সায়।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১১ টাকা ৮৬ পয়সা।
আমান কটন: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে আমান কটনের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫ পয়সায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।