পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেড ৮০০ কোটি টাকা মূল্যের অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। বুধবার, ০৫ জুন ডিএসই ওয়েবসােইটে এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকেরর মূলধন বাড়াতে (টায়ার-২) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মেয়াদ সাত বছর। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।মঙ্গলবার, ৪ জুন রাজধানীর গুলশানে ইউসিবি ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে, ঘোষিত কুপন হার ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা। আগামী ২৬ জুন ঘোষিত কুপন বা সুদ প্রাপ্তির রেকর্ড তারিখ। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন।
ব্যাংকটির ঘোসণা অনুসারে, ২৮ জুন অথবা তার পরবর্তী প্রথম কার্যদিবসে বন্ডধারীদের প্রাপ্য সুদের টাকা তাদের একাউন্টে পাঠিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।