সকল মেনু

বাটা সুর সভার তারিখ পরিবর্তন

বাটা সু লিমিটেড তাদের ৫২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ১৬ জুলাই কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বাটা সুয়ের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে তাদেরকে এজিএমের তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে নতুন সময়সূচিতেও ডিজিটাল প্ল্যাটফরমেই এ এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া আগে ঘোষিত রেকর্ড তারিখ ১৬ মে অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top