প্রকাশ : জুন ১১, ২০২৪ , ১১:৫১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ১০ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা এবং গত বছর একই সময়ে ৩৭ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা এবং গত বছর একই সময়ে ৭৬ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা এবং গত বছরের একই সময়ে লোকসান ছিল ৭৬ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১১, ২০২৪ , ১১:৫১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।