প্রকাশ : জুলাই ১০, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কোম্পানিটির মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, ৯ জুলাই বিদ্যুৎ সরবরাহের চুক্তির প্রথম সংশোধনী কার্যকর হিসেবে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস’ শর্তে পাঁচ বছরের চুক্তি করে কোম্পানিটি। উভয়পক্ষের আলোচনায় আরও ৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পায় শাহজিবাজার পাওয়ার।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ১০, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।