সকল মেনু

আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ বৃহস্পতিবার

সিস্টেম আপগ্রেডের জন্য আগামী বৃহস্পতিবার, ১৮ জুলাই বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। রোববার, ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করতে আগামী ১৮ জুলাই, বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রমে সাময়িক বিরতি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top