আইডিএলসি ইনকাম ফান্ড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এই ফান্ড ইউনিটহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার, ১৮ জুলাই অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, ফান্ডটির ইউনিট প্রতি ৭১ পয়সা আয় হয়েছে। আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪১ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ১৬ পয়সা। এ ফান্ডের ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ ছিলো ৩০ জুন।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ১৮, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।