পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (সুদের হার) ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বন্ডধারীদের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা। এই বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।
এর আগে, ২০২০ সালের ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক। ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে আলোচিত বন্ড ইস্যু করা হয়।
এছাড়া, এই বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।