প্রকাশ : সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ
শেয়ার করুন-
হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরে (ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক এএসএম হাসিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার, ২২ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
হামি ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি মো: ওসমান গণি গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, ব্যবসা সম্প্রসারণ ইউনিট নিয়ে মিথ্যা তথ্য প্রদান ও শেয়ার লেনদেনে কারসাজির আশ্রয় নেয়ার কারণে (ইমাম বাটন) হামি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম হাসিব হাসানকে গত ১৮ সেপ্টেম্বর ১ কোটি টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।