সকল মেনু

ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি সমাপ্ত হিসাব বছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে  ০৫ টাকা ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top