সকল মেনু

লাভেলো আইসক্রিমের আইপিওর টাকা ব্যবহার সম্পূর্ণ

তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকার ব্যবহার সম্পূর্ণ করেছে।আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ সঠিক ভাবে ব্যবহার করার ফলে লাভেলোর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও আরো সুফল পাওয়া যাবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রসপেক্টাসে উল্লেখিত প্ল্যান্ট ও যন্ত্রপাতি অধিগ্রহণ, ফ্রিজার ক্রয়, যানবাহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ বাড়ানো, আইপিও খরচ এবং ব্যাংক ঋণ খাতে আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ ব্যয় করা হয়েছে।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা এবং আগের হিসাব বছরে ইপিএস হয়েছিল ১.২৪ টাকা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা এবং আগের হিসাব বছরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছিল ১২ টাকা ৯৪ পয়সা।

ইতিমধ্যে কোম্পানিটি ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে আইসক্রিম উৎপাদনের ২য় ইউনিট স্থাপনের ঘোষনা দিয়েছে। দ্বিতীয় ইউনিটের উৎপাদিত পণ্য আগামী জুনে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন দ্বিগুন হবে এবং লাভেলোর মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top