সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার, ২২ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর যাশেম বিন আমান।
দুদকের আবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে প্রায় ১৮৮ কোটি টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।
এতে বলা হয়, গত ২০ অগাস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।