ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ৩০ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৫৩ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৬ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টায় এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৩০, ২০২৪ , ৬:২০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।