সকল মেনু

‘এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে’

আগামী জানুয়ারির মধ্যে বেসরকারি খাতের ইসলামি ব্যাংকের এস আলমের ফ্রিজ করা শেয়ার বিক্রি করা হবে। সোমবার, ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, শীগ্রই ভিসা পেলে আমরা সৌদি যাবো। সেখানে ইসলামি ব্যাংকে আল রাজি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের বিনিয়োগ আবারও ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শীগ্রই আদালতে মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এস আলমের মালিকানার মধ্য থেকে ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top