ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমটি হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে বুধবার, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৩-২০২৪ হিসাববছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কোম্পানিটির ছিলেন চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আবু কাউছার মজুমদার। ইভেন্স টেক্সটাইলসের পরিচালক এ কে গওহর রাব্বানী, মোঃ আখতার শহীদ, শাহ রাইদ চৌধুরী এজিএমে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও ভাইস চেয়ারম্যান জনাব শবনম শেহনাজ চৌধুরী, প্রফেসর ডঃ মোঃ হাছিবুর রশিদ–(স্বতন্ত্র পরিচালক), আতাউর রহমান প্রধান- (স্বতন্ত্র পরিচালক, চেয়ারম্যান, এনআরসি ও অডিট কমিটি), শাহ আদিব চৌধুরী।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সম্মতিক্রমে আলোচিত লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।