সকল মেনু

বারাকা পাওয়ারের লভ্যাংশ অনুমোদন

বারাকা পাওয়ার লিমিটেড এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ২৬ই ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ০৫:৪৫ ঘটিকায় হোটেল রয়েল মার্ক, সিলেটে এবং অনলাইন প্লাটফর্ম সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করেন।

স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে। কো¤পানী তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানির সম্মিলিত এনএভি ছিল ২২.৬১ টাকা এবং শেয়ারপ্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ১.১২ টাকা।

সভায় সর্বসম্মতিক্রমে ৩.৫০% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top