সকল মেনু

এসিআই ফর্মুলেশনের লভ্যাংশ অনুমোদন

এসিআই ফর্মুলেশনস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রবিবার, ২৯ ডিসেম্বর প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

সুস্মিতা আনিস সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top