এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর ১০ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪১ টাকা ৯০ পয়সা এবং আগের সপ্তাহে যা ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা এবং আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৯২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫৬ পয়সা।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮২ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫২ টাকা ৫৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
২০২৪ সালে পুঁজিবাজারে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৬৩ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।