সকল মেনু

ব্র্যান্ড-নিউ ক্যাপিটাল মেশিনারিজ কিনবে অলিম্পিক

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য ব্র্যান্ড-নিউ ক্যাপিটাল মেশিনারি ক্রয় এবং আমদানির সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, হংকং এর মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এই সকল যন্ত্রাংশ ক্রয় এবং আমদানি করা হবে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩,৩০০ মেট্রিক টন।

কোম্পানির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি কারখানায় এই মেশিনারিজ স্থাপন ও কমিশনিং করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top