সকল মেনু

নিউলাইন ক্লোথিংসের কারখানা বন্ধ পেলো ডিএসই

নিউলাইন ক্লোথিংস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সাধারনত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, একই কারণে কোম্পানিটির কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। ৮ এপ্রিল কোম্পানিটির ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top