প্রকাশ : এপ্রিল ১৯, ২০২৫ , ৫:০৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ২০ পয়সা বা ২৪ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। আর ১৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছে রেইনউইন যজ্ঞেশর।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড এবং এনআরবি ব্যাংক।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১৯, ২০২৫ , ৫:০৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।