সকল মেনু

ইজিএম আহ্বান একমি পেস্টিসাইডসের

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড কর্তৃপক্ষ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ সাড়ে তিন বছরের মধ্যেও ব্যবহার করতে পারেনি। এ অর্থ ব্যবহার করার জন্য সময় বাড়াতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার, ২৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, আইপিও অর্থ ব্যবহার করার জন্য সময় বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ জুলাই ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই।

প্লেসমেন্টহোল্ডারদের স্বার্থে শেয়ারবাজারে আসা এ কোম্পানির প্রসপেক্টাসে ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে সংগ্রহ করা ৩০ কোটি টাকার সম্পূর্ণটা ব্যবহারের সময়সীমা ছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ প্রকাশিত গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর অব্যবহৃত ফান্ড রয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা বা ২৭ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top