সকল মেনু

ঢাকা ব্যাংকের বোনাস শেয়ারে অনুমোদন

ঢাকা ব্যাংক পিএসসি ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ৮ জুলাই নির্ধারণ করেছে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ২৮ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) ঘোষণা করে।

বিধি অনুসারে, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়ম অনুযায়ী, ব্র্যাক ব্যাংক আবেদন করলে বিএসইসি তাতে অনুমোদন দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top