সকল মেনু

সামিটের দুই পাওয়ার কোম্পানির এমডি ও সিইও হলেন রিয়াজ উদ্দীন

সামিটের দুই পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রিয়াজ উদ্দীন। কোম্পানি দুটি হলো: মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৩৭ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র) ও সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেড (৫৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র)।

সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানিতে সামিটের সঙ্গে যৌথভাবে অংশীদারিত্বে আছে জাপানের জেরা ও তাইয়ো লাইফ ইন্স্যুরেন্স এবং সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানিতে জিই (যুক্তরাষ্ট্র) ও জেরা (জাপান)।

২০১১ সাল থেকে মোঃ রিয়াজ উদ্দীন সামিট গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে দায়িত্ব গ্রহণের আগে মোঃ রিয়াজ উদ্দীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের (৫৯০ মেগাওয়াট) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৩৭ মেগাওয়াট) ও সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডে (৩৫২ মেগাওয়াট)।

বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন, অংশীদারদের সঙ্গে উচ্চ-পর্যায়ে পর্যালোচনা এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (O&M) নেতৃত্বদানের তাঁর প্রায় ৩২ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মোঃ রিয়াজ উদ্দীন তাঁর দীর্ঘ কর্মজীবনে প্রায় ২,০৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উন্নয়ন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রকল্প অর্থায়নে অবদান রেখেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top