আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৪:৫২ অপরাহ্ণ
শেয়ার করুন-
ইনটেকের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।
জানা গেছে, ইনটেকের দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, ইনটেকের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ২০.৯ টাকায়। যা ৩ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪১.২ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২০.৩ টাকা বা ৯৭ শতাংশ।
শেয়ার করুন-
আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৪:৫২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।