প্রকাশ : অক্টোবর ১৩, ২০২৫ , ১০:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক আফরোজা খানম তার স্বামী ময়নুল ইসলামকে (সাধারণ শেয়ারহোল্ডার) বিপুল সংখ্যক শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্বামীর নামে মোট ২৬ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
সোমবার, ১৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আফরোজা খানম একটি ঘোষণায় ২৪ লাখ ৫০ হাজার এবং অপর ঘোষণায় এক লাখ ৫০ হাজার শেয়ার উপহারের ঘোষণা দিয়েছেন। শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি আগামী ৩১ অক্টোবর, ২০২৫ সালের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে সম্পন্ন হবে।
বর্তমানে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৭৮ টাকা ৮০ পয়সা। সে হিসেবে উপহারের শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ২০ কোটি ৪৮ লাখ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৩, ২০২৫ , ১০:৩৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।