স্টাফ রিপোর্টার: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৪ দিন পর উত্থানে ফিরেছে। এ দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ গতকালের চেয়ে অনেকটাই কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ১৫ জুন ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি শেয়ারের।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৫, ২০২৩ , ১০:৫৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।