সকল মেনু

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আয় কমল

স্টাফ রিপোর্টার: সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২২-জুন,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১২ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা এবং গত বছর একই সময়ে ৯১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে এবং গত বছরের একই সময়ে ১ টাকা ৮৫ পয়সা  হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩০ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top