সকল মেনু

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২২ হিসাব বছরে পপুলার লাইফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৬ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

এদিকে চলতি ২০২৩ হিসাব বছরের জুন শেষে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ২৬ কোটি ৩৪ লাখ টাকা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৬ কোটি ৫২ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৬০ কোটি ১৮ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top