প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। গত ৫ সেপ্টেম্বর রূপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।
সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।