সকল মেনু

আইসিবির লভ্যাংশ অনুমোদন

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৭তম বার্ষিক সাধারণ সভা শনিবার, ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভাটি সকাল ১০ টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারগণের জন্য ২.৫% ক্যাশ এবং ২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং পরিচালনা বোর্ডের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top