প্রকাশ : এপ্রিল ২২, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কিনেছেন। গত ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ১৯৯৫ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০ হাজার ৪২৯ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর মধ্যে ৩৫ দশমিক ১৪ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৫ দশমিক ২২, বিদেশী ১৩ দশমিক ৯৫ ও বাকি ৩৫ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২২, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।