আপডেট : এপ্রিল ২৪, ২০২৪ , ১২:৪৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ড ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করে বুধবার, ২৪ এপ্রিল তথ্য প্রকাশ করেছে ডিএসই। বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে। আজ বুধবার বন্ডটির ইউনিট দর উন্মুক্ত থাকবে।
একইসঙ্গে, আগামী ৩০ এপ্রিল বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২৪, ২০২৪ , ১২:৪৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।