পুঁজিবাজারে তালিকাভুক্ত আট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ৯ মে বেলা ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ১২ মে বেলা ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
যমুনা ব্যাংক লিমিটেড: আগামী ১৪ মে বিকাল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি: আগামী ৯ মে বেলা ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত ২০২৩ হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের হিসাববছরেও ছিল একই।
গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সায়, আগের হিসাববছরে যা ছিল ১৯ টাকা ৭২ পয়সা। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি: আগামী ৯ মে বিকাল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ৯ মে বিকাল ৫টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পূবালী ব্যাংক পিএলসি: আগামী ৮ মে বেলা ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।