সকল মেনু

শেয়ার হস্তান্তরের ঘোষণা দিল মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা পরিচালক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কোম্পানির উদ্যোক্তা এম. আমানুল্লাহর নিকট থাকা মার্কেন্টাইল ব্যাংকের ২২ লাখ ৬০ হাজার ৩৯৯টি শেয়ার তার ছেলে তাহসিন আমানকে উপহার হিসাবে প্রদান করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তাহসিন আমান কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। গত ২৭ মে থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top