সকল মেনু

জনতা ব্যাংক ৭ প্রতিষ্ঠানের খেলাপি ঋণে

জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশ দেশের আলোচিত ৭ ব্যবসায় গ্রুপের। যেগুলো হলো-অ্যাননটেক্স, ক্রিসেন্ট, রতনপুর ও এস আলম।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকটির ঋণ রয়েছে ২৫ হাজার ৮ কোটি টাকা। যার মধ্যে এই সাত বড় কোম্পানির খেলাপির পরিমাণ হলো ১৪ হাজার ২১০ কোটি টাকা।

এর মধ্যে অ্যানটেক্সের ৭ হাজার ৭০৮ কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ১ হাজার ৮০৬ কোটি টাকা এবং রতনপুর গ্রুপের ১ হাজার ২২৭ কোটি টাকা খেলাপি ঋণ আছে। এছাড়া চট্টগ্রামের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ১ হাজার ২১৫ কোটি টাকা এবং রিমেক্স ফুটওয়্যারের খেলাপি ঋণ আছে ১ হাজার ৭৭ কোটি টাকা।

জনতা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের শেষ প্রান্তিকে খেলাপি হয়েছে অ্যাননটেক্স গ্রুপ ও এস আলম গ্রুপ। তিনি বলেন, খেলাপি ঋণ বেশি থাকায় ব্যাংকটি এখন বিপাকে পড়েছে।

এদিকে গত বছর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৬৪.৫৫ শতাংশ বেড়ে ২৫ হাজার ৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকিং খাতে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৫ হাজার ১৯৭ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top