প্রকাশ : জুন ৬, ২০২৪ , ১২:২৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মালিকানাধীন জমির মূল্য ৫শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির জমির মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা।
কোম্পানি সূত্রে জানা গেছে, বুধবার, ৫ জুন অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের ২৭৭তম সভায় কোম্পানির সব জমির পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর এই প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি।
সূত্র জানিয়েছে, গত ২০২২-২৩ অর্থবছরেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এপেক্স ফুটওয়্যারের সব জমির মূল্য ছিল ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসেবে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমির বর্তমান মূল্য সর্বেশষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা মূল্যের চেয়ে ২৫৫ শতাংশ বেশি।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ৬, ২০২৪ , ১২:২৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।