আপডেট : আগস্ট ২৭, ২০২৪ , ৯:৩১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করবে। ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মোঃ আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ২৭, ২০২৪ , ৯:৩১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।