সকল মেনু

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন

আইএফআইসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (সামগ্রিকভাবে ৮৯৪তম) তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।

সভায় দেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং একই সঙ্গে আহত ছাত্র-জনতার সুস্থতার জন্য দোয়া করা হয়। সভায় পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা, মুহাম্মদ মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top