প্রকাশ : সেপ্টেম্বর ২৫, ২০২৪ , ১২:৪৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
মেট্রো স্পিনিংয়ের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করেছে কোম্পানিটি। গত বছরের সেপ্টেম্বর থেকে নতুন কারখানা তৈরির কাজ শুরু হয়। ওই সময় কোম্পানির পক্ষ থেকে প্রথম দফায় ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছিল।
সে মেয়াদ শেষের আগে আজ নতুন করে আরও ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছে। ফলে নতুন কারখানা ভবন নির্মাণ ও আধুনিকায়নের জন্য টানা দুই বছর বন্ধ কোম্পানিটির কারখানা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে এক বছর কোম্পানিটির উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে।
এই কোম্পানিটির জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত করা হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৫, ২০২৪ , ১২:৪৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।