সকল মেনু

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার, ১০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৯৮ পয়সা আয় হয়েছে (ডাইলুটেড) এবং আগের বছর আয় হয়েছিল ২ টাকা ২৮ পয়সা (ডাইলুটেড)। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ২৬ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন কেবলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৬১ পয়সা আয় হয়েছে এবং আগের বছর আয় হয়েছিল ৪৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৫২ পয়সা আয় হয়েছে (ডাইলুটেড) এবং আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা (ডাইলুটেড)। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার  বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top