সকল মেনু

বাংলাদেশ সার্ভিসেসের নো ডিভিডেন্ড ঘোষণা, প্রথম প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড গত  গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। মঙ্গলবার, ১৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৮ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৮ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ০৯ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে বিডি সার্ভিসেস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৫৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ০৭ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫৪ টাকা ৪২ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top