সকল মেনু

সমতা লেদারের লভ্যাংশ ঘোষণা

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।

রবিবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ০৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top